দেওয়ান নাজমুল, কামারখালী
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী শিক্ষাবৈঠক বুধবার কামারখালী বাজারে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রিয় মজলিশে শুরা সদস্য ও বরিশালে জেলা শাখার নায়েবে আমির ড. এসএম মাহফুজুর রহমান। তিনি তার বক্তব্যে কর্মীদেরকে বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সচেতনতামূলক কাজে উদ্ভুদ্ধ করার জোর তাগিদ দেন। তিনি বলেন, আপনারা জনগণের সেবক হতে চাইলে তাদের পাশে দাঁড়ন। কোথায় কার কী সমস্যা, তা চিহ্নিত করে সমাধানের জন্য চেষ্টা করতে হবে।
এছাড়াও শিক্ষাবৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের ব্যবসায়ী বিভাগের সভাপতি ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত ৩নং দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন হাওলাদার।
ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শিক্ষা বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা নুরুল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জহিরুল ইসলাম শিকদার, সহ সভাপতি ফরহাদ হোসেন তাজ, সহকারী সেক্রেটারি মো. বাকিবিল্লাহসহ স্থানীয় জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ।




