জিব্রান কাদির
আসন্ন ১নং সাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের আস্থা ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মাওলানা হাফিজুর রহমান। পেশায় সাতলা স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হাফিজুর এলাকায় সেবামূলক কাজের জন্যও পরিচিত।
বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ছারছিনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা মাওলানা হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে সাতলা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়ন শাখার সভাপতি এবং ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচারী আওয়ামী শাসনের অত্যাচার ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি একাধিকবার কারাবরণ করেন। তবে কোনো ভয়ভীতি বা নির্যাতন তাকে কল্যাণমূলক কাজ থেকে বিচ্যুত করতে পারেনি।
এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে মাওলানা হাফিজুর রহমানের অবদান সুপরিচিত। তিনি বছরের পর বছর ধরে পবিত্র রমজান মাসে অসহায় পরিবারগুলোর মাঝে ‘ফুডপ্যাক’ ও ইফতার সামগ্রী বিতরণ, ঈদুল আজহায় কোরবানির গোশত বণ্টন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসচ্ছল শিক্ষার্থী ও অভাবী পরিবারগুলোকে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। এ ছাড়া সমাজ থেকে মাদক ও সামাজিক অনাচার নির্মূলে তিনি সর্বদা সোচ্চার ও বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন।
আসন্ন নির্বাচনে সাতলা ইউনিয়নের সাধারণ মানুষের খাদেম হিসেবে নিজেকে আত্মনিয়োগ করতে চান মাওলানা হাফিজুর রহমান। তিনি বলেন, চেয়ারম্যান পদটি কোনো ক্ষমতার দাপট দেখানোর জায়গা নয়, এটি একটি দায়িত্ব ও আমানত। আমি নির্বাচিত হলে জনগণের প্রতিটি আমানত সরাসরি তাদের দ্বারে দ্বারে পৌছে দেব -ইনশাআল্লাহ।
এলাকার সাধারণ মানুষের মতে, মাওলানা হাফিজুর রহমান একজন সৎ, শিক্ষিত, পরোপকারী ও পরীক্ষিত ব্যক্তিত্ব। যে কারণে ইউপি নির্বাচনে তার পক্ষে ব্যাপক জনসমর্থনের সম্ভাবনা দেখছেন কর্মী-সমর্থকরা।




