চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলা জেলার চরফ্যাশন উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনালে এওয়াজপুর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আমিনাবাদ ইউনিয়ন। যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার চর্চায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে চরফ্যাশন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত কয়েক হাজার দর্শক টানটান উত্তেজনাপূর্ণ এই খেলা উপভোগ করেন। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে এওয়াজপুর ইউনিয়নকে হারিয়ে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় আমিনাবাদ ইউনিয়ন।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন, জামায়াতের চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আমির হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস ও মিডিয়া সম্পাদক সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিবুল্লাহ এবং পৌর আমীর সহকারী অধ্যাপক মামুন আলম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি ইব্রাহিম খলিল, যুব বিভাগের সদস্য আলামিন শাহরিয়ারের উপস্থিত ছিলেন।
এছাড়া স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও নানা পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ম্যাচটি উপভোগ করেন।




