দাড়িয়ালে মোয়াজ্জেম হাওলাদারের উদ্যোগে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বিশেষ প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নাগরিকদের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান প্রার্থী ও বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর ব্যবসায়ী বিভাগের প্রধান মোয়াজ্জেম হোসেন হাওলাদার।

শুক্রবার কামারখালী বাজর সংলগ্ন ইসলামী পাঠাগার চত্বরে এক অনুষ্ঠানে তিন শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় মোয়াজ্জেম হোসেন হাওলাদার বলেন, ছাত্রজীবন থেকেই দাড়িয়ালবাসীর পাশে থাকার চেষ্টা করে আসছি। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সকলকে গাছ লাগানোর পাশাপাশি তার যত্ন নেয়ার আহ্বান জানান তিনি।

দাড়িয়াল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বৃক্ষরোপনের সামাজিক ও ধর্মীয় গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের প্রধান মাওলানা নুরুল হক। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি ক্বারী আলতাফ হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের অফিস সম্পাদক হাসিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিন তিন শতাধিক নাগরিকের মধ্যে নারকেল, আমড়া, আমসহ বিভিন্ন ধরণের ফলের চারা বিতরণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top