পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক

ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের গাইনোকলজি ওয়ার্ডের নবজাতক কক্ষে আগুন লেগে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় নার্সারিতে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকারী সংস্থার সূত্র জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের নার্সারির ভেতরে আগুনের সূত্রপাত হয়। একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জেলা প্রশাসন জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়।

দৈনিকখবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

পিআইএমএস কর্মকর্তারা জানান, আগুন লাগার সময় নার্সারিতে থাকা ১৬ নবজাতকের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, হাসপাতালের এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় আগুনের ঘটনায় ১৪টি শিশু সম্পূর্ণ পুড়ে যায়।

উদ্ধারকর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ঘটনাস্থল এখন ঠান্ডা করার কাজ চলছে।

এ ঘটনায় আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি আগুন লাগার কারণ এবং কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখবে।

সূত্র: জিও টিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top