বানারীপাড়ায় আ.লীগ নেতা মঞ্জু গ্রেফতার

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (৭ জুন) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের করা বিষ্ফোরক আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top