একে স্কুলের সভাপতি হলেন বিএনপি নেতা আনেয়ারুল হক তারিন

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল আছমত আলী খান ইনস্টিটিউশন ( একে স্কুল) এর এডহক কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা আনেয়ারুল হক তারিন। গতকাল ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল।

বৃহস্পতিবার (৪ জুন) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদারের সই করা আছমত আলী খান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চার সদস্যের কমিটিতে অন্যান্যরা হচ্ছেন পদাধিকারবলে প্রধান শিক্ষককে সচস্য সচিব, মো.আবুল কালামকে অভিভাবক সদস্য ও মো. কাঞ্চন আলীকে শিক্ষক সদস্য ।

আনেয়ারুল হক তারিণ মহা নগর বিএনপির সহ সাধারণ সম্পাদক। বিএনপির একজন ত্যাগী নেতা হিসাবে পরিচিত। এ ছাড়াও তিনি সাবেক খেলোয়ার। তার নিয়োগে স্কুলের শিক্ষক কর্মচারী ও এলাকাবাসী উৎফুল্ল। অভিনন্দন জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top