এই নির্বাচন চাঁদাবাজি ও টেম্পুস্ট্যান্ড দখলের বিরুদ্ধে: রুমিন ফারহানা

বরিশাল জার্নাল ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এই নির্বাচনটা হবে চাঁদাবাজি, ভাওতাবাজি, মামলা বানিজ্য, জমি দখল, দোকান দখল, টেম্পুস্ট্যান্ড দখল, এগুলোর বিরুদ্ধে।

সম্প্রতি নিজ সংসদীয় আসনে আয়োজিত নির্বাচনী এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

ভিডিওতে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচনটা হবে গণ মানুষের পক্ষে, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রথম নির্বাচন। এ নির্বাচনে যদি কোনোরকম ভয়-ভীতি যদি কেউ দেখায়, সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন।

রুমিন ফারহানা আরও বলেন, আমি হাসিনাসহ আর কোনো প্রশাসনকে এক মিনিটের জন্যও তোয়াক্কা করিনি। সুতরাং, কোনো দল বা মতের মানুষ যদি মনে করে, রুমিন ফারহানার পাশে কোনো দল নেই, তাকে পরিষ্কার করে বলে দেই, রুমিন ফারহানার পাশে সড়াইল-আশুগঞ্জের সর্বস্তরের মানুষ রয়েছে। রুমিন ফারহানার ওপরে বাবা-মা ও মুরুব্বিদের দোয়া রয়েছে।

প্রসঙ্গত, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করছেন।  ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top