ক্রিকেটকে বিদায় বললেন শফিউল

ক্রীড়া ডেস্ক

সবশেষ গেল ৬ বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন শফিউল ইসলাম। ইনজুরি আর বয়সও ছিল একটা বিষয়। তবে ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলে যাচ্ছিলেন এই পেসার। আজ (সোমবার) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শফিউল। 

ঢাকা পোস্টকে তিনি নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে খেলা ছাড়লেও খেলার সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত করে বলতে পারেননি শফিউল। যদিও নিশ্চিত করেছেন ভালো সুযোগ থাকলে অবশ্যই যুক্ত থাকবেন ক্রিকেটের সঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top