ভোট দিতে কতজন প্রবাসী নিবন্ধন করলেন

বরিশাল জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য পাওয়া গেছে। ইসির তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী।

দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরবে ৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ২৭১ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এ ছাড়া নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত ছিল।

এদিকে নিবন্ধনের সময় প্রবাসী বাংলাদেশিদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দেওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানায়, প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যেতে পারে।

ইসি আরও জানায়, যদি নিবন্ধনের সময় ভুল ঠিকানা দেওয়া হয়ে থাকে, তবে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ মেন্যু ব্যবহার করে তা সংশোধন করতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের যেখানে অবস্থান করছেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান অত্যাবশ্যক।

সূত্র : কালবেলা

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top