মা ইলিশ রক্ষা অভিযান, বোরহানউদ্দিনে ১৭ জেলে আটক

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

মা ইলিশ রক্ষা অভিযানে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান-উজ্জামান এর নেতৃত্বে বোরহানউদ্দিন কাচারি খাল এলাকা থেকে ১৭ জেলে কে আটক করা হয়। ২০ আগস্ট ( সোমবার) তেতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে মোবাইল কোর্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় বার (১২) জনকে ৫ হাজার করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক সাত (০৭) জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

উদ্ধারকৃত ২০ কেজি মা ইলিশ মাছ উপজেলার মাদরাসাতুল মদিনাহ আল অ্যারাবিয়ার লিল্লা বোর্ডিং এ বিতরণ করা হয়েছে এবং জব্দকৃত ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টীম সার্বিক সহযোগিতা প্রদান করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top