
ডেস্ক রিপোর্ট
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান যথাসময়ে সকাল ৯টাতেও অফিস তালাবদ্ধ।
বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি ওই কার্যালয়ে যান।
দেখা গেছে, সরকারি নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত হন। উপস্থিত হয়ে তিনি দেখতে পান কার্যালয়ে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী পৌঁছাননি এবং অফিসও তালাবদ্ধ রয়েছে।
এরপর প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। অফিসে ভূমি প্রতিমন্ত্রী আসার খবর পেয়ে সকাল ১০টার পর থেকে কর্মকর্তা-কর্মচারী আসতে শুরু করেন।




