বিয়ে বাড়িতে চাঁদা দাবি, ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা

ডেস্ক রিপোর্ট

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি নমোপাড়ায় বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

মামলার বিবাদীরা হলেন, আরমান (১৮), আবির বকাউল (১৮), জিলান (১৯), শুভ (১৮), নিহাদ (১৯), মোহন (২২), আলিফ (২২), নিরব ফকির (১৮), মিনহাজ ফকির (১৯), সোহান (১৯), রিয়াদ মোল্লা (১৮), সাইফ (১৮)সহ আরও কয়েকজন।

মামলার বাদী মামলায় ঘটনার বিষদ বর্ণনা উল্লেখ করেন, তার তিন ছেলে প্রবাসে থাকেন। ছেলের বিয়েকে কেন্দ্র করে গত ২৪ ফেব্রুয়ারি গায়ে হলুদের অনুষ্ঠানে চাঁদাবাজির ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top