জামায়াতে যোগ দিলেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি

ডেস্ক রিপোর্ট

বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বিএনপির সকল দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে যোগদান করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রফিকুল বাসেত জানান, দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা–উপলব্ধির পর তিনি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। সেই আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী এবং মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেনের মাধ্যমে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

তিনি বলেন, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে তাঁর কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান এবং দোয়া কামনা করেন, যেন তিনি সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top