ঘোষণা দিয়ে ২৫ বছরের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

বগুড়ার শেরপুরে দীর্ঘ ২৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন রফিকুল ইসলাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা। একইসঙ্গে দলটির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ছোনকা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

রফিকুল ইসলাম শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল গ্রামের বাসিন্দা।

পদত্যাগের ঘোষণায় রফিকুল ইসলাম বলেন, ২০০০ সালে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর চিন্তায় ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় যথাযথভাবে দলীয় নেতৃত্বের কাছে সরাসরি পদত্যাগপত্র জমা দিতে পারেননি। এ কারণে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে তার দীর্ঘ ২৫ বছরের দলীয় রাজনীতির অবসান ঘটিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকবেন না। তিনি ধর্মীয় পথে চলতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top