উঠানে পড়ে আছে কাটা পুরুষাঙ্গ, ঘরে নারীর গলাকাটা লাশ

বরিশাল জার্নাল ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভাড়া বাড়ির বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পাওয়া যায়।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছীর একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত কবিতা বেগম সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজার সংলগ্ন পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতর বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তরে কাটা পুরুষাঙ্গ বিষয়ে কোনো বক্তব্য দেননি ওসি৷ এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top