মির্জাগঞ্জ মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

 

‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা : ‎পটুয়াখালীর মির্জাগঞ্জে মানসিক ভারসাম্যহীন মহব্বত আলী (৮০) নামের এক বৃদ্ধ ছুরি দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যা করেছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার কাকড়াবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

মহব্বত আলী উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মৃত আলেপ হাওলাদারের পুত্র। জানা যায়, বুধবার দুপুরের দিকে মহব্বত আলীর কনিষ্ঠ পুত্র জাকির হোসেনের বসত ঘরে বসে ধারালো ছুরি’ দিয়ে নিজের গলায় নিজে পোচ দেয়। পরে বুলবুল চৌকিদার ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন এবং বরিশাল নেয়ার পথে সে মারা যায়।

স্থানীয় বাসিন্দা আশ্রাব হাওলাদার বলেন, মহব্বত আলী আগে ভালো ছিলেন এবং শিংবাড়ি বাজার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। কয়েকমাস যাবত মানসিক রোগে ভুগছিলেন। গত দুই দিন আগে সন্ধ্যার পর তাকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পর রাতে ফসলি জমির মাঠে পাওয়া যায় এবং তিনি কাপড় খুলে ঘোরাফেরা করেন।

‎বড় ছেলে ফারুক মাস্টার বলেন, আমার বাবা ৫ থেকে ৬ মাস যাবত মানসিক সমস্যায় ভুগতেছেন। তাকে ঢাকায় এবং বরিশালে বিভিন্ন মানসিক ডাক্তারকে দেখানো হয়েছে। অনেক সময় ভালো থাকেন এবং অনেক সময় অসুস্থ হয়ে পড়েন। দুই দিন আগ থেকে খুবই অসুস্থ ছিলেন। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top