‎মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

 

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ শহিদুল ইসলাম হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে অসাবধানতা বসত বিদ্যুতের লাইন বন্ধ না করে তার গোছানোর কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার মাধবখালী ইউনিয়নের পশ্চিম চৈতা গ্রামের মৃত লাল শরীফ হাওলাদারের পুত্র।

জানা যায়, কয়েকদিন আগে থেকেই নিজের বাড়ির (ভবন) এর কাজ শুরু করেন। ঘটনার দিন মোঃ শহিদুল ইসলাম হাওলাদার নতুন বাড়ির কলমে পানি দেওয়ার জন্য ঘর থেকে বিদ্যুতের লাইন নেন। পুকুর থেকে পানি দেওয়া শেষে বিদ্যুতের লাইন বন্ধ না করেই তার গোছানোর সময়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পার্শ্ববর্তী খড়ের পালার উপর ছিটকে পড়েন। তার ফুফু দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার বাকেরগঞ্জে হাসপাতালে নেওয়ার পথে মধ্যে তাঁর মৃত্যু হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ শামীম হাওলাদার এ ঘটনা নিশ্চিত করেন এবং তিনি আরো বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top