মির্জাগঞ্জ প্রতিনিধি : পটুয়াখালী জেলা বিএনপির ২৫ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করা ও সমাবেশে অংশগ্রহণের জন্য মির্জাগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল এর উপস্থিতি থাকবেন।
উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোবারক আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন সিকদার, মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা জাহান মেরী ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন হাওলাদার প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের, ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




