মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২০২২-২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতি ৩৬ জন শিক্ষার্থীকে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। মঙ্গলবার(২৯ জুলাই) দুপুর বারোটায় সুবিদখালী সরকারি রহমান ইসাহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কীম এসইডিপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত), সবিদখালী সরকারি কলেজের প্রভাষক মোঃ নিজাম উদ্দিন, কাঠালতলী আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মানিকুর রহমান সিদ্দিক, সুবিদখালী সরকারি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজ রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গোলাম ফারুক মুন্সী, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নিজাম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ, এসএমসি সভাপতি, কৃতি শিক্ষার্থী, অভিভাবকগণ এবং সংবাদকর্মীরা।
মাধ্যমিক ও সমমান পরিক্ষায় উত্তীর্ণ ২০জন এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১৬ জনসহ মোট ৩৬জন কৃতি শিক্ষার্থীকে সম্মানানা প্রদান করা হয়।




