বোরহানউদ্দিনে জামায়াতের প্রতিবাদ সভা

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে দলীয় সাইনবোর্ড ভাঙ্গার ঘটনায় প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ ই এপ্রিল) আসরের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পীরগঞ্জ আঞ্চলিক শাখায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাতের আঁধারে দুর্বৃত্তরা এই অফিসের সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান। এ সময় তিনি বলেন, গত ১৫ বছর ধরে জামায়াতের অফিস বন্ধ ছিল। জেল, জুলুম, ফাঁসি সহ বিভিন্ন নির্যাতন জামায়াতের কর্মীদের উপর চালানো হয়েছিল কিন্তু জামায়াতকে নিশ্চিহ্ন করতে পারেনি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। অতএব রাতের আঁধারে দুর্বৃত্তায়ন করবেন না।

তিনি বলেন, রাতের আধারে সাইনবোর্ড ভেঙ্গে আমাদের কলিজায় আঘাত করেছেন। এ ধরনের ন্যাক্কারজনক কাজের জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বোরহানউদ্দিন থানা পুলিশকে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবী জানাচ্ছি । আমরা প্রতিপক্ষের রাজনীতির প্রতি সবসময় শ্রদ্ধাশীল। জামায়াতের উপরে নির্যাতন করে অতীতে কেউ ভালো থাকতে পারেনি ভবিষ্যৎ ও ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেনা। অতীতে হাসিনাও জামায়াতকে নিষিদ্ধ করেছিল এখন নিজেরাই নিষিদ্ধ হয়ে গিয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতের আমির মাওলানা আমানুল্লাহ, পৌর সেক্রেটারি মোঃ মাকসুদুর রহমান, কুতুবা ইউনিয়ন আমির মাওলানা নুরুল করিম, ইউনিয়ন জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলমসহ ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতাকর্মীবৃন্দ ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top