মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
দেড় বছর আগে তার মস্তিষ্কে (ব্রেনে) টিউমার ধরা পড়ে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দাইবাড়ি গ্রামের ২৬ বছর বয়সী নাসিমা বেগমের। ক্রমশই অবস্থার অবনতি হচ্ছে। দেখা দিচ্ছে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া। টিউমার থেকে মস্তিষ্কে পানি জমে চোখে মারাত্মক ইনফেকশন ছড়িয়েছে এবং তার দুই চোখ ভয়ংকরভাবে ফুলে উঠেছে।
নাসিমা বর্তমানে শারীরিকভাবে চরম কষ্টে আছেন এবং প্রায় অচল অবস্থায় দিন কাটাচ্ছেন। তিনি একজন সন্তানের মা। স্বামী খলিলুর রহমান পেশায় বাসের হেলপার। তার স্বল্প আয়ে এই চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। এতদিন চিকিৎসা চালাতে গিয়ে লাখ লাখ টাকা ঋণ করতে হয়েছে। এখন আর সেই সামর্থও নেই।
চিকিৎসকরা বলেছেন, জরুরি ভিত্তিতে নাসিমার উন্নত চিকিৎসা প্রয়োজন, যা ব্যয়বহুল এবং তাদের পরিবারের সাধ্যের বাইরে।
নাসিমার পরিবারের পক্ষ থেকে দেশের সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। নাসিমার জীবন বাঁচাতে এগিয়ে আসা এখন সময়ের দাবি।
যোগাযোগ: নাসিমা বেগম
স্বামী: খলিলুর রহমান
গ্রাম: দাইবাড়ি, বড় মানিকা ২নং ওয়ার্ড
উপজেলা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা
মোবাইল: ০১৭০৬৩৮৬২৯০ (নগদ)




