দারুল আরকাম মডেল একাডেমীর হাফেজ ছাত্রদের বিদায় সংবর্ধনা

 

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়ন চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন ‘ দারুল আরকাম মডেল একাডেমীর’ হাফেজ ছাত্রদের দস্তার বন্দী  বিদায়ী সংবর্ধনা মাদ্রাসার পরিচালক অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে ১৫ ফেব্রুয়ারী (শনিবার) সকালে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাটামরা পীর হযরত মাওলানা মহিবুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবদুল মালেক, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসার অধ্যাপক মাওলানা নাসির উদ্দীন, জাহানপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, হাজারীগন্জ ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মো: জাকির হোসেন, পূর্বওমরাবাজ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, চেয়ারম্যান বাজার বড় মসজিদের খতিব ক্বারী মুসা কালিমুল্লাহ ও দৈনিক আমার দেশ/ নাগরিক টেলিভিশনের চরফ্যাশন প্রতিনিধি এম লোকমান হোসেন প্রমুখ।
অন্যদের মধ্যে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার সহ-সুপার মাওলানা মনিরুল ইসলাম, হাজারীগন্জ ইউনিয়ন জামায়াতের আমীর মো: আমজাদ বিএসসি, মাওলানা আবদুল মতিন,মাওলানা কামাল উদ্দিন, মাস্টার শরীফ হোসাইন উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্র-ছাত্রীর অভিভাবক, ছাত্র ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসায় ছাত্ররা জানাজা ও জুমার নামাজ এবং জুমার খৎবা পরিবেশন করে দেখান। পরে প্রধান অতিথি হাফেজ ৪ জন ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top