তমুজমদ্দিনে গাঁজাসহ আটক ৩

 

ভোলা প্রতিনিধি : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের পারিবারিক মহিলা গাঁজা ব্যবসায়ী নামে পরিচিত নুরুন্নাহার ওরফে নাহার (২৫), মো: রামিম(২৬) রাহিমকে (২৮) বুধবার ভোরে গোসলের হাটের উত্তর পাশে খালপাড় নাহারের ঘর থেকে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।

তজুমদ্দিন থানার সাব-ইন্সপেক্টর শহীদুল ইসলাম জানান,  নাহার একই অপরাধে আরো দুইবার জেল খেটেছে এবং তার স্বামী মোঃ নিরব এই অঞ্চলের বহুল আলোচিত গাঁজা , ইয়াবা এবং মাদক ব্যবসায়ী । তাকে আমরা আরো বহুবার আইনের কাছে সমর্পণ করেছি।

এলাকাবাসী জানান, নিরব এই এলাকার ঘর জামাই, তার বাড়ি লালমোহন থানার ধলিগৌরনগর ইউনিয়নের নদীর পারে। সে আমাদের এলাকায় আসার আগেই এই জাতীয় ব্যবসার সাথে জড়িত ছিল বলে আমরা জানতে পারি। এলাকায় প্রবেশের দুই থেকে তিন মাস পরেই সে যে অবৈধ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এটা আমরা জানতে পারি। আমরা বিভিন্নভাবে অত্র এলাকার সচেতন ব্যক্তিদেরকে এ বিষয়টি অবহিত করলেও এর থেকে পরিত্রাণ আমরা পাইনি। তবে ইতিমধ্যে সে তার স্ত্রীসহ ১০/১২ বার জেল খেটেছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বয়স্ক বাবা বলেন, নিরব-নাহার দম্পত্তির নেতৃত্বে আমাদের সমাজের আরো ১০/১২ জন উঠতি বয়সের ছেলে এ সমাজে অনেক ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। এদের অপকর্ম থেকে আমরা পরিত্রাণ চাই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মা বলেন, বিকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বাড়ির আনাচে-কানাচে এদের ব্যাপক আনাগোনা থাকে আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তায় রয়েছি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি  চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top