চরফ্যাশনে ভোলা টাইমসের যুগপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্য দিয়ে দ্বীপ জেলা ভোলার পাঠকপ্রিয় দৈনিক ভোলা টাইমস্ প‌ত্রিকার ১যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শশীভূষণ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ১যুগ বর্ষপূর্তি উদযাপন হয়েছে।

শশীভূষণ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান শাহীন, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মিয়া, কালবেলা প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার , শশীভূষণ প্রেসক্লাব সহ-সভাপতি ও বাংলাদেশের খবর প্রতিনিধি আরিফুল রহমান রাসেল, যুগ্ম সম্পাদক ও মানবকন্ঠ প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক ও এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি ইসরাফিল নাইম, কামরুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমূখ।

ভোলা টাইমস্ পত্রিকার চরফ্যাশন উপজেলা ব্যুরো প্রধান এইচ এম নোমানের সঞ্চালনায়  বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক ভোলা টাইমস্ পত্রিকাটি একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতি ও উন্নয়ন, সফলতার খবর প্রকাশ করে আসছে। ভোলার স্থানীয় দৈনিক পত্রিকাটি দ্রুত সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) এর সম্পাদনায় পত্রিকাটি আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top