৬ দফা দাবিতে হিজলায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসুচি

হিজলা প্রতিনিধি

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্র ঘোষিত কর্মূসচরি অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) হিজলা উপজেলার স্বাস্থ্য সহকারীরা সকাল ৮টা থেকে ১০টা পর্য়ন্ত দুই ঘন্টা কর্মবিরতী পালন করেন। প্রস্তাবিত ৬দফা বাস্তবায়নের লক্ষে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুই ঘন্টা অবস্থান করেন।

অবস্থানকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন হিজলা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ছনিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক মো: সোলায়মান, কোষাধ্যক্ষ তানজিল হোসেন প্রমুখ। বক্তব্যে তারা বলেন যে, তাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল অর্জন হওয়া সত্বেও বিগত সরকার তাদের শুধুই আশার বাণী দিয়ে গেছে; কিন্তু তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই তাদের নিয়োগ বিধি সংশোধন ১৪তম গ্রেড প্রদান ও ইন – সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীত করনসহ ৬দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসুচী পালন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top