হিজলায় আমনের বাম্পার ফলন

মোহাম্মদ এমদাদ হোসাইন, হিজলা থেকে

হিজলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও বর্ষা মেীসুমে প্রচুর বৃষ্টিপাতের কারণে এবছর ফলন ভালো হয়েছে। এলাকার কৃষকদের কাছে বাম্পার ফলনের কারণ জানতে চাইলে তারা জানান যে, যেস ব ধানের জমি উঁচু ও মাঝারি ধরণের সেখানে বৃষ্টিপাত বেশি হলে আমন ভালো জন্মে। প্রায় সময়ই দেখা যায় কার্তিকের শুরুতে ও মাঝামাঝি প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘুর্ণিঝড় ও নিম্মচাপের প্রভাবে অধিক বৃষ্টিপাত দেখা যায়।  আর এই সময়েই সাধারণত ধানে শীষ বের হতে শুরু করে। এই দুর্যোগের ফলে ধান গাছে শুয়ে পড়ে এবং ধান চিটা হয়ে যায় কিন্তু এবছর সেরকম কোন দুর্যোগ না হওয়ায় ধান পুষ্ট হয়েছে।

আমন ধান বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য, যা দেশের কৃষি ও অর্থনীতিতে বিশাল অবদান রাখে। আমন ধান সাধারণত বর্ষাকালে রোপণ করা হয় এবং হেমন্তকালে কাটা হয়। এটি শুধু কৃষকদের জন্যই নয়, দেশের খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে হিজলা উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবিব আল আজাদ জনি বলেন, এ বছর হিজলাতে আমন আবাদি জমির পরিমাণ ১৩ হাজার ৬৬০ হেক্টর এবং আমন উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে ১৩  হাজার ৬৫০ মেট্রিক টন। এ বছরের লক্ষমাত্রা পুরণ হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে ২০২২-২৩ আমন মওসুমে দেশে ৫৯ লক্ষ ৩৩ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭ লক্ষ ২৫ হাজার হেক্টর জমিতে উফশী রোপা আমন আবাদ হয়। ২০২৩-২৪ আমন মওসুমে আমন আবাদি জমি ২% বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top