হাবিবপুর বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

হাবিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সোমবার (৮ জুলাই ) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার নায়েবে আমির এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।

আলোচনায় অংশ নেন ম্যানেজিং কমিটির সদস্য মাহবুব রশিদ মেহেদী, হাফেজ ইউসুফ আলী মল্লিক, অভিভাবক প্রতিনিধি নাসির উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা নৈতিকতা ও শৃঙ্খলা চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান উন্নতির পথে এগিয়ে যায়।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক অভিভাবকদের ধন্যবাদ জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top