শেবাচিম ছাত্রলীগ নেতা এখন সন্ধানীর আহ্বায়ক

বরিশাল জার্নাল ডেস্ক : শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রথম সারির নেতৃত্বে থাকা সাদনান খান শেবাচিম ছাত্রলীগের সব অপকর্মের নির্দেশদাতাদের একজন। শেবাচিম ছাত্রলীগের ‘স্লোগান মাস্টার’ হিসেবে খ্যাত সাদনান খান এবং তার ছাত্রলীগ বন্ধুদের নেতৃত্বে চলতো শেবাচিম ‘নির্যাতন কক্ষের (Rag Room) ‘ শারীরিক ও মানসিক নির্যাতন।

শারীরিকভাবে অপমানিত অপদস্ত করার পাশাপাশি নতুন শিক্ষার্থী ও আদেশ লঙ্ঘনকারী শিক্ষার্থীদের বাবা মা’কে গালাগালি করতো সাদনান ও তার ছাত্রলীগ বন্ধুরা। শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের গ্রুপে সাদনান ও অন্যান্য ছাত্রলীগ নেতারা বিভিন্ন পরিকল্পনা করতো। নিজের অপকর্ম চলমান রাখতে কখনো অবৈধ মেয়র সাদিক আব্দুল্লাহর দলে, কখনো অবৈধ এমপি জাহিদ ফারুকের দলে, কখনো খোকন আব্দুল্লাহর দলে যোগ দিতো ছাত্রলীগ নেতা সাদনান। ২০২৩ এর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে খোকন আব্দুল্লাহর হয়ে সরাসরি প্রচারণা কাজে যোগ দেয় সাদনান ও তার ছাত্রলীগ বন্ধুরা। এ কাজে ক্লাবের জুনিয়রদেরকেও ব্যবহার করে সে।

অপছন্দের জুনিয়রদেরকে ছাত্রদল ও ছাত্রশিবির ট্যাগ দিয়ে ভীত সন্ত্রস্ত করে রাখতো সাদনান গং।

শেবাচিম ছাত্রলীগের সমস্ত অপকর্মের নির্দেশদাতা ও সরাসরি সম্পাদনকারী সাদনান ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পর ছাত্রলীগ থেকে হয়ে উঠলো সন্ধানী’র অন্তর্বর্তীকালীন আহ্বায়ক। স্বৈরাচার হাসিনার শাসনামলে ছাত্রলীগের ক্ষমতায় সন্ধানী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্বে ছিলো সাদনান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top