রায়পাশা-কড়াপুরে কৃষক সমাবেশ

আবুল বাসেত সিয়াম (রায়পাশা কড়াপুর) প্রতিনিধি

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার ১ নং রায়পাশা কড়াপুর ইউনিয়নে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৬ ডিসেম্বর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ও সাবেক ইউ পি সদস্য আব্দুর রব ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন।

কৃষকদলের তিন মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর কৃষক সংগঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির জেলা আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা আহবায়ক নুরুল আমীন, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসানাত ফিরোজ, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দার, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাকলাইন মোস্তাক, সদর উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সকাল, রাযপাশা কড়াপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক হাওলাদার, জাগুয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোঃ শাহীন হাওলাদার প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top