নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু কমিউনিটি নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ, পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ আব্দুল মোতালেবের সঞ্চালানায় এবং উপজেলা আমীর জনাব মাওলানা মোঃ আবু ছালেহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মদ বাবর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘু থাকবে না বরং যারা এদেশের নাগরিক তারা সবাই সমান অধিকার ও সুযোগ পাবে আর বাংলাদেশ জামায়াতে ইসলামী এটা নিশ্চিত করবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্ম এবং বর্ণের মানুষদের নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়; যার সুফল সকল মানুষ ভোগ করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মু. আব্দুল্লাহ আহাদ, ইউনিয়ন আমীর ও সেক্রেটারীবৃন্দ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সৌরব সরদার। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং হিন্দু কমিউনিটি নেতারা।
জামায়াত নেতৃবৃন্দ এদিন উপজেলার চরকালেখান, মুলাদী পৌরসভা, মুলাদী সদর ও কাজিরচর ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।




