বেড়েছে শীতের তীব্রতা

 

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ
বরিশালের বাকেরগঞ্জে মাঝারি কুয়াশা আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। বিভিন্নস্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সল্পআয়ের মানুষেরা। এরপরও জীবিকার তাগিদে হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

বাকেরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ব্যাস্তময় বাজার ঘুরে দেখা গেছে জনশুন্য। স্থানীয় বড়িয়া বাজারের ব্যাবসায়ী ও উদ্যোক্তা খান ফেরদাউস বলেন, দু’চার দিন ধরে বরিশালে তীব্র শীত দেখা দিয়েছে, যার ফলে বাজারে মানুষ উঠছে কম আমাদের ক্রয়-বিক্রয় ও তুলনামুলক কম।

পল্লী চিকিৎসক সম্রাট গাজী বলেন, বেশ কিছুদিন ধরে শীতজনিত অসুস্থা নিয়ে বেশি রোগী আসছেন। তাদের অনেকেরই ঠাণ্ড, সর্দিকাশি, শ্বাসকষ্ট সহ নানা ধরনের ঠাণ্ডাজনিত অসুস্থতা। সম্রাট গাজী বলেন, আগে বাজারে রাত এগারোটা পর্যন্ত মানুষ থাকতো এখন রাত ৮ টার মধ্যো বাজার ফাঁকা হয়ে যায়। যার ফলে ক্রেতা কম, বিক্রিও তুলনামুলক কম।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি ওয়ার্ড ও ইউনিয়ন ঘুরে দেখা গেছে, উপজেলা জুড়ে বইছে হিমেল হাওয়া। কুয়াশার চাদরে ঢাকা জনপদ।

এদিকে তীব্র শীত আর গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top