বাবুগঞ্জ কেদারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত দলীয় প্যাডে ৯ অক্টোবর রাতে মোঃ কামাল হোসেন হাওলাদারকে আহ্বায়ক ও মোঃ মোস্তফা দুয়ারীকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি অনুমোদনের তারিখ থেকে পরবর্তী ১৫ দিনের মধ্যে ইউনিয়ন আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহমদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স ।

জানাগেছে, কেদারপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করতে ২১ সেপ্টেম্বর বর্ধিত সভা করা হয়। বর্ধিত সভার ১৭ দিন পর বুধবার রাতে বাবুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top