বাবুগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) বাবুগঞ্জ উপজেলার কলেজগেট মোড়ে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব বিভাগের বরিশাল জেলা সভাপতি নুরুল হক সোহরাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম এবং যুব বিভাগের বরিশাল জেলা সেক্রেটারি আসাদুজ্জামান সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ নোমান হোসাইন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাছুম বিল্লাহ, ও সেক্রেটারি ফায়জুল হক সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক সোহরাব বলেন, মাদকের বিরুদ্ধে যারা কথা বলার কথা, তারাই অনেক সময় মাদক ব্যবসার হোতা হয়ে ওঠে। সমাজের এই ভয়াবহ বিপর্যয়ে যুবসমাজকে রক্ষা করতে হলে ইসলামী নৈতিক শিক্ষার বিকল্প নেই। জামায়াতে ইসলামীর আদর্শিক ছায়াতলে এসে যুবকদের আত্মগঠনের মাধ্যমে সমাজ রক্ষা সম্ভব।
তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত করতে শুধু সংগঠন নয়, প্রয়োজন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সচেতনতা ও সম্মিলিত প্রয়াস। জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনসমূহ এ মহান দায়িত্ব পালনে সর্বোচ্চ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র্যালি কলেজগেট এলাকা প্রদক্ষিণ করে।




