বানারীপাড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ সভা

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় জুলাই অভ্যুত্থানে শহিদ  স্মরণে তাদের পরিবারবর্গের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বাইজিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে উক্ত স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় আহতদের সুস্থতা কামনা করা হয়।

উক্ত সভায় সকলে শহিদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য দোয়া করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বাইজিদুর রহমান শহীদ পরিবার ও আহতদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারকে সম্মানী প্রদান করেন।

এ সভায় উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফখরুল ইসলাম মৃধা, মেডিকেল অফিসার ডা. রোমান ইবনে আহাদ রিফাত, উপজেলার সমাজসেবা অফিসার পার্থ সারথি দেউরি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, আব্দুস সালাম, মোঃ তাওহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, জামায়াতের উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল পৌর জামায়াতের আমির কাওসার হোসেন, থানা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top