বানারীপাড়ায় জামায়াতের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

 

কাওসার হোসাইন ও মাহমুদুল হাসান, বানারীপাড়া

আলেমদের সম্মানে পবিত্র কোরআন বিতরণ ও ইফতার মাহফিল করেছে বানারীপাড়া উপজেলা জামায়তের ওলামা বিভাগ।  ৮ মার্চ শনিবার স্থানীয় বানারীপাড়া বায়তুন নাজাত কমপ্লেক্সে  ওলামা বিভাগের বানারীপাড়া উপজেলা সভাপতি মাওলানা মুহা: আতিকুল ইসলামের সভাপতিত্বে  ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।

এ সময় তিনি বলেন, আগামীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকল আলেম সমাজের একত্রিত হয়ে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট আলেমে দ্বীন আব্দুল হাকিম মাদানি (হাফি:) জেলা ওলামা বিভাগের সভাপতি ও উজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ মাওঃ কাওসার হোসাইন, বানারীপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, পৌর আমীর কাওসার হোসাইন সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top