মাহমুদুল হাসান, বানারীপাড়া : বানারীপাড়া হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বৈশাখী মেলা কালবৈশাখী ঝড়ে লণ্ড-ভণ্ড হয়ে গেছে মেলার দোকানপাট।
১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখ ১৪৩২ কে বরণ করে নিতে আয়োজন করা হয় বৈশাখী মেলা। মেলায় আয়োজনের মধ্যে ছিল পিঠাপুলির উৎসব, গ্রাম্য খেলাধুলা ও রকমারি দোকানপাট। সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল বৈশাখী মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা সহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
দুপুর দুইটা নাগাদ হঠাৎ কাল বৈশাখী ঝড় তুলে লণ্ড-ভণ্ড করে দেয় মেলার স্টেজসহ দোকানপাট, এ যেন পহেলা বৈশাখ কে বরণ করে নিল কালবৈশাখী ঝড়। ঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।



