সাজিন আহম্মেদ, কামারখালী প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে সহযোগী সদস্যদের শিক্ষা বৈঠক শুক্রবার সকাল নয়টায় কামারখালী আলহাজ্ব হযরত আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, বরিশার মহানগরী ব্যবসায়ী সংগঠনের নেতা মোয়াজ্জেম হোসেন হাওলাদার। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল হক।
প্রধান অতিথির অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, ভালো পরিবেশ পেয়ে সময়টাকে হেলায় নষ্ট করা যাবে না। কারণ একটি দেশ পরিচালনা করতে অনেক যোগ্যতার প্রয়োজন। আমি মনে করি তা আমাদের পরিপূর্ণ হয়নি। তাই সকলে সাংগঠনিক মানের পাশাপাশি জামায়াত কর্মীদের দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।
উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম বলেন, জামায়াত ইসলামের বাইরের কোনো দল নয়। এটি ইসলাম দ্বারা পরিপূর্ণ একটি দল। এর আদর্শ দ্বারাই একটি সুস্থ সমাজ গঠন করা সম্ভব।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউনিয়ন সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন সভাপতি ফরহাদ হোসেন তাজ, সাবেক ছাত্রনেতা কামরুল হাসানসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।




