বিশেষ প্রতিনিধি : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২ এপ্রিল বুধবার মাগরিব বাদ কলসকাঠী ইউনিয়ন পরিষদের চত্বরে চা চক্র অনুষ্ঠিত হয়েছে। ঈদ পরবর্তী এই চা চক্রে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর আমির মাওলানা রেদওয়ান উল্লাহ শাহিদী, বাকেরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, কলসকাঠী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিজানুর রহমান হাসিম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাস্টার ইউসুফ গাজী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন মোল্লা।
এছাড়া প্রতিটি ওয়ার্ডের জামায়াতের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




