বাকেরগঞ্জের ওসির সাথে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

 

বাকেরগঞ্জ প্রতিনিধি : বাকেরগঞ্জ থানা পুলিশের নব নিযুক্ত অফিসার ইনচার্জের (ওসি) সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা বাকেরগন্জ উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ভুমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। আরো উপস্থিত ছিলেন বাকেরগন্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিন, উপজেলা অফিস সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, উপজেলা ব্যবসা ও মিডিয়া বিভাগ এর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, পৌরসভার আমির মাওলানা নুরুল হক এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, পুলিশ হবে জনগণের বন্ধু। তারা কাজ করবে ন্যায় ও ইনসাফের সাথে, দেশ ও জনগণের স্বার্থে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top