নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা বরিশাল নগরীর একটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ খান।
ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক কবির আহমেদের সভাপতিত্বে এবং বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মশিউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বরিশার মহানগরীরর পরিচালক মাস্টার মিজানুর রহমান, বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, ভোলা জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, পিরোজপুর জেলাসভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম, বরগুনা জেলা সভাপতি আবদুল কুদ্দুস, বরিশাল মহানগরীরর সেক্রেটারি জাফর ইকবাল, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম।




