
ডেস্ক রিপোর্ট
বরিশাল পুলিশের শীর্ষ দুটি পদে রদবদল হয়েছে। পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজিকে (উপমহাপরিদর্শক) বদলির পরদিন জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে মঙ্গল (৩ মার্চ) ও বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
মঙ্গলবারের প্রজ্ঞাপনে জানানো হয়, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের দায়িত্ব দেওয়া হলো।
একদিন পর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বরিশালের পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলামকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) এজেডএম মোস্তাফিজুর রহমানকে বরিশালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হলো। এশিয়া পোস্ট




