বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারের পাশে জামায়াত নেতা

 

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে বজ্রপাতে নিহত এক ব্যক্তির পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভরপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো: হাসনাত সম্প্রতি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান।

এ খবর শুনে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাড়াতে নিহতের বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বরিশাল-৬ (বাকেরগন্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো: মাহামুদুন্নবী তালুকদার।

এ সময় তিনি নিহত ব্যক্তির পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি তাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে আমির অধ্যাপক মাওলানা মো ফিরোজ আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক বশির উদ্দিন, ভরপাশা ইউনিয়ন জামায়াতে সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top