বকশিরচর মাদরাসার সভাপতি হলেন মাওলানা আব্দুস সালাম

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝিকে সভাপতি করে বকশিরচর ইসলামিয়া দাখিল মাদ্রাসার চার সদস্যবিশিষ্ট অন্তবর্তীকালীন (অ্যাডহক) কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার, ২৮ জুলাই বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন প্রদান করা হয়।

নতুন অ্যাডহক কমিটিতে মাদ্রাসার সুপার মাওলানা আঃ হাকিমকে সদস্য সচিব করা হয়েছে। শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাস্টার মোঃ আব্দুস সোবাহান এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন মোঃ আয়নাল শিকদার।

বোর্ড সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০০৯ সালের প্রবিধানমালা অনুযায়ী এই কমিটি ছয় মাস মেয়াদে দায়িত্ব পালন করবে। নির্ধারিত সময়সীমার মধ্যে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি সুশৃঙ্খলতা ও শিক্ষা উন্নয়নের পথে এগিয়ে যাবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top