নিয়ামতি ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ

 

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতি ইউনিয়ন শাখার কর্মী সমাবেশ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়। সমাবেশে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগন্জ উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষধ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন।

ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম গাজীর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন নিয়ামতি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফিরোজ আলম।

প্রধান অতিথি  মাওলানা মাহমুদুন্নবী তালুকদার তার বক্তৃতায় বলেন, ন্যায় ও ইনসাফ পূর্ণ সমাজ গড়তে হলে এবং দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাই, লুটতরাজ, হত্যা, ধর্ষন,মাদক ও সামাজিক বিশৃঙ্খলা সমুলে উপরে ফেলতে হবে। তার জন্য প্রয়জন ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা।

তিনি সকলকে আহ্বান জানান, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রণয়নে এগিয়ে আসার। প্রেস বিজ্ঞপ্তি

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top