মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি
পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া পৌর শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শনিবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোজাম্মেল হোসেন মোকাম্মেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আমির কাওসার হোসেন, পৌর বাইতুলমাল সম্পাদক মো. সিরাজুল ইসলাম জুয়েল এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, সেক্রেটারি হাসিবুল ইসলাম এবং বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ একটি কার্যকর পদক্ষেপ। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে মানুষ আরও সচেতন হোক এবং সক্রিয়ভাবে গাছ লাগানোর মতো মহৎ কাজে অংশগ্রহণ করুক।
দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন। শেষপর্যন্ত স্থানীয় জনসাধারণের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে এ কর্মসূচি শেষ হয়।




