গৌরনদীতে ১৬০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩ যুবক

 

মো: নাসির উদ্দীন, গৌরনদী প্রতিনিধি

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ১৬০ টাকায় বাংলাদেশ পুলিশে চাকুরি পেয়েছেন তিন যুবক। চাকুরি পাওয়া তিন যুবককে ফুলের শুভেচ্ছা জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনূস মিয়া। ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী মডেল থানায় তাদের এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।

গত ০১ অক্টোবর বাংলাদেশ পুলিশে আবেদনের পরে বরিশাল জেলায় ৬০০জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভাইবা পরীক্ষার পরে
১১৯ জন যুবকের বাংলাদেশ পুলিশে চাকরি হয়। গৌরনদী উপজেলার ৭ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভাইভা শেষে ৩ জন যুবকের বাংলাদেশ পুলিশে চাকরি হয়।

সারা দেশের ন্যায় চাকুরির জন্য আবেদন করেন বরিশাল জেলার বাসিন্দারা। বাংলাদেশ পুলিশের চাকরি করার জন্য আবেদনের জন্য ৪০ টাকা। এরপর যাচাই-বাছাই পরে লিখিত পরীক্ষার জন্য ১২০ টাকা- মোট ১৬০ টাকায় গৌরনদী উপজেলার তিন যুবকের চাকরি পান। পুলিশে চাকুরি পাওয়া ওই তিন যুবক হলেন সরিকল ইউনিয়নের মো. ইয়াসির আহম্মেদ শুভ (১৯) বাটাজোর ইউনিয়নের শাকিব বেপারী (১৯) ও বার্থী ইউনিয়নের এস.এম আবুল হাসানাত আবিদ (১৯)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top