গৌরনদীতে হাটের খাজনা মওকুফ, ব্যবসায়ীদের স্বস্তি

 

মোঃ হানিফ সরদার, গৌরনদী(বরিশাল) : গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী সরিকল বন্দরের খাজনা মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলা ১৪৩২ সনের হাটের ইজারা নিয়ে ইজারাদার স্থানীয় বিএনপি নেতা মোঃ বাবুল হাওলাদার, সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপনের পরার্মশে জনগনের কথা চিন্তা করে গরু ছাগল ও মাছের ইজারা রেখে বাকি সব খাজনা মওকুফ করেন।

সরিকল হাটের ইজারার প্রথম দিনে মাইকে ঘোষণ দিয়ে হাটের খাজনা মওকুফ করায় হাঠে বেচাকেনা করতে আসা শতশত মানুষের মাঝে আনন্দ লক্ষ্য করা যায়।

নুতন বছরের ১৪৩২বাংলা ইজারার জন্য সরকারি নিয়ম অনুযায়ী বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহ সভাপতি মোঃ বাবুল হাওলাদার ৬ লক্ষ ৫ হাজার টাকায় ইজারা পান। হাটের ইজারার ভাগাভাগি নিয়ে নিজদের মধ্যে নানান জটিলতা দেখা দিলে এ নিয়ে একাধিকবার বসে কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে বরিশাল- ১ গৌরনদী-আগৈলঝাড়া আসনে সাবেক এমপিএম জহির উদ্দিন স্বপনের  পরামর্শে ইজারাদর মোঃ বাবুল হাওলাদার হাটের গরু, ছাগল ও মাছের বাজার ছারা অন্য সব মওকুফ করে দেন।

১৮ এপ্রিল শুক্রবার সড়জমিনে হাটে ঘুরে ধান, ডাল সবজি মুরগি দা, কাচি,ইত্যাদি দোকানের মালিকদের সাথে হাটে সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চাইলে তারা জানান দীর্ঘ ১৭ বছর পরে আমরা নুতন জীবন ফিরে পেয়েছি। আগে ইজারাদারদের অত্যাচারে ক্রেতা ক্রেতা কমে গিয়েছিল এখন খাজনা মুক্ত হাট হওয়ায় আমরা পণ্যদ্রব্য বিক্রিতে কিছুটা দাম কমিয়ে বিক্রয় করতে পারব। ফলে বিগত দিনের চেয়ে হাটে মানুষের সমাগম বাড়ছে। এ ভাবে চলতে থাকলে হাটের পুরোন জৌলুশ ফিরে আসবে বলে মনে করছেন তারা।

বনিক সমিতির সভাপতি মোঃ হেদায়েত হোসেন মৃধা বলেন, নুতন চিন্তা চেতনার মধ্যে দিয়ে নুতন সাজে সাজবে সরিকল বন্দর। অপরদিকে স্থানীয় সাবেক ইউপি সদস্য সৈয়দ মোঃ নুরুল ইসলাম বলেন, নুতন চিন্তাধারার মধ্য দিয়ে শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে হাটের খাজনা মওকুফ করায় নুতন এক অধ্যায় রচিত হয়েছে।

স্থানীয় রাজনীতিবিদ মোঃ জাহাঙ্গীর হোসেন গোমস্তা বলেন, খাজনা মওকুফ করার মধ্য দিয়েই স্বৈরশাসকের চিরবিদায় ও গণতন্ত্রের পুণঃপ্রতিষ্ঠা হয়েছে বলে তিনি বিশ্বাস করেন। বিএনপির বাবুগঞ্জ উপজেলা সদস্য ও জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মহিবুল ইসলাম বান্না বলেন, দীর্ঘ ১৭ বছর পরে গণতন্ত্র বিজয়ের কথা ভাবছেন তিনি।
অপর দিকে ইজারাদার বাবুল বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক এম জহির উদ্দিন স্বপনের চিন্তাধারায় অনুপ্রাণিত হয় হাটের এক তৃতীয়াংশ খাঁজনা মুক্ত করে দিয়ে ব্যবসায়ীদের কিছুটা স্বস্ত্বি দিতে পেরেছি বলে ভালো লাগছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top