শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়া উপজেলা রাজিহার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আলোচনা সভা ও র্যালির মধ্যে দিয়ে জাতীয় ‘স্থানীয় সরকার দিবস ২০২৫’ পালিত হয়েছে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি।
এ সময় উপস্থিত ছিলেন ১নং রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ তালুকদার। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব গৌতম পাল নয় ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের তিন জন মহিলা সদস্য।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়নের নয়টি ওয়ার্ডের গ্রাম পুলিশগণ সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।




