আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ঔষধ দিয়ে শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

 

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে ঘুমের ঔষধ দিয়ে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুলাভাই’র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামে। এঘটনা নিয়ে শালিস-মীমাংসা করতে গেলে ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আহসান খানকে লাঞ্ছিত করেন ওই পরিবার।

লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ফায়েক খানের বড় মেয়ে সোনিয়া খানমের (২০)’ সাথে ২মাস আগে বিয়ে হয় উজিরপুর উপজেলার হারতা গ্রামের খোকন হাওলাদারের ছেলে রিপন হাওলাদারের। বিয়ের তিনদিন পর দুলভাই রিপন হাওলাদার স্ত্রী সোনিয়াকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। ঔইদিন রাতে স্ত্রীকে খাবারের সাথে ঘুমের ঔষধ দিয়ে শ্যারিকা রানিয়া খানমকে ধর্ষণের চেষ্টা চালায় দুলভাই।

গত ১০জুন রিপন হাওলাদার স্ত্রী সোনিয়াকে নিয়ে পুনরায় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। ওই দিন রাতে স্ত্রী সোনিয়াকে ৫টি ঘুমের ঔষধ দিয়ে অচেতন করে দুলাভাই রিপন হাওলাদার শ্যালিকা রানিয়া খানমের মুখে ওড়না নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় রানিয়ার গোঙ্গানির শব্দ শুনে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে দুলাভাই রিপন ওই স্থান থেকে পালিয়ে যায়। ১১জুন বিকেলে রিপন হাওলাদার বাগধা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক আহসান খান সহ ৫-৬ জনকে নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা শুরু করেন।

একপর্যায় ইউনিয়ন বিএনপির নেতা আহসান খানকে সোনিয়ার মা জেসমিন বেগম লাঞ্চিত করেন। অভিযুক্ত রিপন হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় সোনিয়ার মা জেসমিন বেগম বাদী হয়ে শনিবার রাতে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত মামলা রেকর্ড হয়নি।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুসংকর মল্লিক বলেন, অভিযোগ দেয়ার পর তারা এখনও থানায় আসেনি। তারা এখন লিখিত অভিযোগ পরিবর্তন করে মামলা করার কথা বলেছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top